দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কাউখালীতে পুলিশের তথ্যভিত্তিক যৌথ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সজীব পিরোজপুর সদর উপজেলার শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।
শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীবের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগান হাতে তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।
পরে জিজ্ঞাসাবাদে সজীব অস্ত্রটির মালিকানা স্বীকার করেন এবং সেটি তার বাড়ির পাশের একটি স্থানে রাখা আছে বলে জানান।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ দল জুজখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সজীব পেশায় নির্মাণ শ্রমিক।
পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউখালীতে টহল চলাকালে পাওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই